সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ১১:২০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১১:৩০ এএম
সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উজান টেক্সটাইল মিলের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ভূইয়াপাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালের দিকে হঠাৎ গুদাম থেকে প্রচুর ধোঁয়া বের হতে শুরু করে।তৎক্ষণাৎ তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল হাই প্রতিদিনের বাংলাদেশকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে মাত্র আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামটিতে প্রচুর ঝুট ছিল। তাৎক্ষণিকভাবে কাজ শুরু করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এ ঘটনায় কেউ আহত হয়নি।