× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নান্দাইলে মিছিলে অস্ত্রধারী সেই ব্যক্তি সাবেক এমপির জামাতার দেহরক্ষী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ২৩:৩৮ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ০০:২২ এএম

নান্দাইলে আওয়ামী লীগের মিছিলের সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে সাবেক এমপির জামাতার দেহরক্ষী মো. কামরুজ্জামান। ছবি : সংগৃহীত

নান্দাইলে আওয়ামী লীগের মিছিলের সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে সাবেক এমপির জামাতার দেহরক্ষী মো. কামরুজ্জামান। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের সামনে প্রকাশ্যে অস্ত্র হাতে যে ব্যক্তিকে দেখা গেছে তার নাম মো. কামরুজ্জামান। তিনি নান্দাইলের সাবেক এমপি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেনের স্বামী জাহিদ হাসানের দেহরক্ষী।

প্রতিদিনের বাংলাদেশকে অস্ত্রধারী ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘যাকে মিছিলের সামনে অস্ত্র হাতে দেখা গেছে তিনি কামরুজ্জামান; আমাদের সাবেক এমপির মেয়ের জামাইয়ের দেহরক্ষী। তার অস্ত্রটি লাইসেন্স করা এবং বৈধ। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলে আসা তার ঠিক হয়নি।’ 

এর আগে রবিবার (১২ নভেম্বর) দুপুরে বিএনপির অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে এবং সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অস্ত্র হাতে কামরুজ্জামনকে দেখা যায়। তার এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কে এই অস্ত্রধারী এমন শিরোনামে প্রতিবেদনও হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাকে বলেন, ‘প্রকাশ্যে অস্ত্রবহন করা ব্যক্তি ও অস্ত্রের লাইসেন্সের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’ 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল বলেন, ‘প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের নীতিমালা আছে। একজনের লাইসেন্স করা অস্ত্র অন্য জনে বহন করতে পারবে না। যদিও করে বহনকারীর ব্যক্তির রিটেইলাইর লাইন্স থাকতে হবে।’ 

আগ্নেয়াস্ত্র বহন করা কামরুজ্জামানের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন দেওয়া হলে তার সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা