× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

বগুড়া অফিস

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৮:১০ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৮:৫০ পিএম

র‌্যাবের হাতে গ্রেপ্তার বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। প্রবা ফটো

র‌্যাবের হাতে গ্রেপ্তার বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান। প্রবা ফটো

বগুড়ায় নাশকতার মামলায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (১২ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার সন্ধ্যার দিকে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নেতা বগুড়া সদর উপজেলার গোকুলের বাসিন্দা। তার বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে বাঘোপাড়া ও দিঘলকান্দি এলাকায় একটি কাভার্ডভ্যান আর দুইটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা। এসব ঘটনায় বগুড়া সদর থানায় চারটি মামলা হয়েছে। এই চারটি মামলাতেই মিজানুর রহমান অন্যতম আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ১৫টি রয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেন, ‘মিজানুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এসব মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে সরকার পতনের আন্দোলন থামান যাবে না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা