× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতের অন্ধকারে ৫ পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২২:১৮ পিএম

রাতের অন্ধকারে ৫ পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

দিনাজপুরের বিরামপুরে রাতের অন্ধকারে ৫ পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) দিয়ে দুর্বৃত্তরা প্রায় পঞ্চাশ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। শনিবার (১১ নভেম্বর) ভোরে বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের একই এলাকায় এ ঘটনা ঘটে। পুকুর মালিক মাহমুদুল হাসান রিফাত চৌধুরীর দাবি এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পুকুরের পানিতে বড় বড় মরা মাছ ভাসতেছে। এলাকার নারী ও শিশুরা মরা মাছ সংগ্রহ করছে। জেলেরা সেখান থেকে বেঁচে যাওয়া মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেছেন।

পুকুরের পাহারাদার জাফর জানান, প্রতি রাতের মতো পুকুর পাহারা দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। ভোর বেলা ঘুম থেকে উঠে পুকুরে মাছগুলো মরা অবস্থায় ভাসতে দেখতে পাই। পরে বিষয়টি পুকুরের ম্যানেজার ও মালিককে অবগত করি।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি মাহমুদুল হাসান রিফাত চৌধুরী বলেন, আমার পাঁচটি পুকুরের আয়তন বেশ বড়। পুকুরে বেশ কয়েক প্রকার মাছ আছে। একেকটি মাছ তিন কেজির বেশি হবে। আর কয়েকদিন পর মাছগুলো বাজারে বিক্রি করতাম। কিন্তু আজ ভোরে গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের সব মাছ মেরে দিয়েছে। এখন আমার পথে বসতে হবে।

স্থানীয় জোতবানি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, রিফাত চৌধুরী সুমনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন। রাতের আঁধারে তার বেশ কয়েকটি পুকুরে কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের মাছ নিধনের ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা