× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে না এসে ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা : স্থানীয় সরকারমন্ত্রী

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ১৮:২৫ পিএম

হবিগঞ্জে ভূগর্ভস্থ পানি শোধনাগার প্রকল্প-৩ এর উদ্বোধন শেষে সমাবেশে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রবা ফটো

হবিগঞ্জে ভূগর্ভস্থ পানি শোধনাগার প্রকল্প-৩ এর উদ্বোধন শেষে সমাবেশে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রবা ফটো

কোনো দল নির্বাচনে না এসে ধ্বংসাত্মক কাজ করলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (১১ নভেম্বর) সকালে হবিগঞ্জ শহরের মহাশ্মাশানঘাট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে ওই এলাকায় ৩৫০ ঘনমিটার ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার প্রকল্প-৩ এর উদ্বোধন করেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, ‘দেশের স্বার্থে, জনগণের স্বার্থে নির্বাচন অপরিহার্য্য। সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের স্বাধীনতা আছে। নির্বাচন কমিশন সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।’

পরে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী।

হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আক্তার হোসেন।

হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৪০ শতক ভূমির ওপর ওই প্রকল্প বাস্তবায়ন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা