× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার মতো জীবন দিতেও প্রস্তুত : প্রধানমন্ত্রী

কক্সবাজার অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ২০:৫০ পিএম

জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

এই বাংলার মানুষকে নিজের পরিবার হিসেবেই ভাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই পরিবারের মানুষের জন্য জাতির পিতার মতো নিজের জীবন দিতেও রাজি বলে জানান দিয়েছেন তিনি। বলেছেন, ‘আপনাদের মাঝে আমি আমার বাবা-মা, ভাইয়ের স্নেহ পেয়েছি। আপনাদের জন্য আমি আমার বাবার মতো জীবন দিতেও রাজি।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতা এসেছে, তারা কেউ এলাকার উন্নয়ন করেনি, উপকূলের মানুষের পাশে দাঁড়ায়নি। বিরোধী দলে থাকাকালীন এসব এলাকায় এসে দেখেছি এখানে লবণ চাষ ছাড়া কিছুই হতো না। সেই লবণ চাষিদের পাশে দাঁড়িয়েছি। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে মাতারবাড়ীতে এসেছি। এসব এলাকার মানুষের দাবি শুনেছি। তাই ক্ষমতায় আসার পর এসব এলাকার উন্নয়নে কাজ শুরু করি।’

সমাবেশে যোগ দেওয়ার আগে বেলা সোয়া ৩টার দিকে মাতারবাড়ী পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্প এবং চারটি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।

আজ দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন করেন সরকারপ্রধান।

এ নিয়ে জনসভায় তিনি বলেন, ‘আজ রেললাইন উদ্বোধন করলাম। এখন রেলে করে চট্টগ্রাম, ঢাকায় যাওয়া সহজ হবে।’

উদ্বোধন করা প্রকল্প ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পের কথা উল্লেখ করে জনসভা মঞ্চে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে পাশে ডেকে জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করেছি। বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করছি।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমার বাবা এই দেশ স্বাধীন করে গেছেন। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি অঙ্গীকারবদ্ধ। আমি বাবা-মা, ভাই সবাইকে হারিয়েছি। আমি এদেশের মানুষের মঙ্গল ছাড়া আর কিছুই চাই না।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছেন। সব বাধা উপেক্ষা করে এদেশে এসেছি এদেশের মানুষকে ভালোবেসে। বাংলাদেশের মানুষ উন্নত জাতি হবে- এটা আমার একান্ত চাওয়া ছিল। তার জন্যই কাজ করছি। তাই নৌকায় ভোট দিতে হবে।

বিরোধী দলগুলোর চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এদেশের মানুষকে ভালোবাসে না তারা বাসে আগুন দিচ্ছে। মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এরা ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না। তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা