আইকনিক রেলস্টেশন
ফসিহ উদ্দীন মাহতাব/নুপা আলম, কক্সবাজার থেকে
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১১:৫৯ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ১২:৩৩ পিএম
আইকনিক রেলস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবা ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নবনির্মিত আইকনিক রেলস্টেশনে ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে বঙ্গবন্ধুকন্যার কক্সবাজার-দোহাজারী রেললাইন উদ্বোধনের মধ্য দিয়ে অবসান ঘটবে সমুদ্রশহর কক্সবাজারবাসীর দীর্ঘ প্রতীক্ষার।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী আইকনিক রেলস্টেশনে পৌঁছান। পৌঁছে সুধী সমাবেশস্থলে যান তিনি। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী সুধী সমাবেশে ভাষণ দেবেন। এরপর উদ্বোধন করবেন রেললাইনের। এরপর ট্রেনে করে ঘুরবেন কিছু এলাকা। আর এর মধ্য দিয়েই এক স্বপ্ন পূরণের ইতিহাস রচিত হচ্ছে। সেই ইতিহাসের সাক্ষী হতে সুধী সমাবেশে আমন্ত্রিত সাড়ে ৩ হাজার মানুষের আগ্রহের যেন শেষ নেই। সকাল থেকেই আসতে শুরু করেছেন অতিথিরা। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন সবাই।