× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশের বেড়ায় অবরুদ্ধ পাঁচ পরিবার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ০৯:৪০ এএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ০৯:৪০ এএম

মহাদেবপুরের খোর্দ্দনারায়ণপুর গ্রামে বিরোধের জেরে অবরুদ্ধ পাঁচ পরিবার। প্রবা ফটো

মহাদেবপুরের খোর্দ্দনারায়ণপুর গ্রামে বিরোধের জেরে অবরুদ্ধ পাঁচ পরিবার। প্রবা ফটো

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পূর্ববিরোধের জেরে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ির চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে তার পরিবারসহ পাঁচটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জাহিদুল ইসলাম জানান, জমি নিয়ে আগে থেকেই একই গ্রামের আসাদুজ্জামান রানা, আক্কাস আলী মন্ডল ও ফিরোজ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। তারা দীর্ঘ ৩০ বছর ধরে চলাচলের জন্য ওই রাস্তা ব্যবহার করে আসছেন। চলাচলের একমাত্র ওই রাস্তা দিয়ে মাঠের ফসল ঘরে তোলেন, উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। কিন্তু হঠাৎ গত বৃহস্পতিবার আসাদুজ্জামান রানার নেতৃত্বে অজ্ঞাতনামা আরও সাত-আট জন লাঠিসোটা নিয়ে বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। তাদেরকে বাধা দিতে গেলে নানাভাবে হুমকি-ধমকি দেয়। এতে পাঁচটি পরিবার এখন অবরুদ্ধ। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। 

জানতে চাইলে আসাদুজ্জামান রানা বলেন, ‘জাহিদুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে আমাদের জমির ওপর দিয়ে চলাচল করে আসছিল। এখন আর রাস্তা দিতে চাই না। তাই বাঁশের বেড়া দিয়েছি। বেড়ার দুই-এক হাত তাদের জমিতে পড়তে পারে। পরবর্তীতে সরিয়ে নেব।’ 

ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রামপ্রশাদ ভদ্র বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে সালিশ-বৈঠকের কথা ছিল। তার আগে বেড়া দিয়ে রাস্তা অবরোধ করেছে।’ মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা