× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আজিজুল হক কলেজে সংঘর্ষ, ছাত্রলীগের ছয় নেতা বহিষ্কার

বগুড়া অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৩ ১৪:৩৮ পিএম

গতকাল বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনার সময় তোলা। ফাইল ছবি

গতকাল বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনার সময় তোলা। ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ  ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার নেতাকর্মীরা হলেন- বগুড়া জেলা ছাত্রলীগের সহ- সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক আল ইমরান হোসেন, সরকারি আজিজুল কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সাদেকুল ইসলাম শুভ, জোবায়ের সরদার সিহাব এবং মোহন সরদার। 

এর আগে গতকাল বৃহস্পতিবার অবরোধবিরোধী মিছিল ও বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতিসহ উভয় পক্ষের ১৩ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করেই ছয় ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। 

বিজ্ঞপ্তিতে সাময়িক বহিস্কারের পাশাপাশি ওই ছয় নেতাকর্মীদের বিরুদ্ধে  বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

বহিষ্কার প্রসঙ্গে তৌহিদুর রহমান তৌহিদ বলেন, ‘কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে বলার কিছু নেই। তবে সঠিক ও তদন্ত করে যদি সিদ্ধান্ত নিতো তাহলে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা আসত।’

মাহফুজার রহমান বলেন, ‘আমি এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি সাত দিনের মধ্যে লিখিত জবাব দেব।’

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কখনই বিশৃঙ্খলাকারীদের প্রশ্রয় দেয় না। যার প্রমাণ এই নেতাকর্মীদের বহিষ্কার। সংগঠন করতে হলে সংগঠনের চেইন অব কমান্ড মেনেই করতে হবে।’

এর আগে ২০২২ সালের ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির সহ সভাপতি করা হয় তৌহিদুর রহমান। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় মাহফুজার রহমানকে। তখন থেকেই তৌহিদ ও মাহফুজার কমিটিকে প্রত্যাখ্যান করে আলাদা বগুড়া জেলা তৃণমূল ছাত্রলীগ ব্যানারে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি করেন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে তাদের মধ্যে কয়েকবার ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা