× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৭:৩৫ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১৮:০৬ পিএম

শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা। প্রবা ফটো

শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৭১ হাজার টাকা জরিমানা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ছয়টি নৌযানকে ৭১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। এ সময় নৌ চ্যানেলের ওপর বার্দিং করা ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় এমভি মুজাহিদ জাহাজকে সাত হাজার, এমভি জান্নাতুল বাকি পরিবহন জাহাজকে সাত হাজার, এমভি শারযানা-৩ জাহাজকে পঁচিশ হাজার, এমভি সাব্বির আহমেদ-৭ জাহাজকে দশ হাজার, এমভি রাফসান হাবিব-২ জাহাজকে পনের হাজার, এমভি সোনার বাংলা-১ সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপপরিচালক বাবুলাল বৈদ্য জানান, নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌ চ্যানেলের ওপর বার্দিং করা বন্ধ করতে আজ বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে বেলা ১১ থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং চ্যানেলের ওপর সব ধরনের বার্দিং বন্ধ রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সন্ধ্যার পর বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা