× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে দরিদ্রদের মাঝে রংধনু গ্রুপের চেয়ারম্যানের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ২২:২৫ পিএম

বৃহস্পতিবার রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রবা ফটো

বৃহস্পতিবার রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য রূপগঞ্জবাসীর কাছে দোয়া চেয়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলামের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে এবং দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসা মাঠে কাঞ্চন পৌরসভা, ভোলাব ইউনিয়ন, রূপগঞ্জ ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্রদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পা এবং রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান।

গোলাম মর্তুজা পাপ্পা বলেন, করোনার সময় থেকে শুরু করে নানা দুর্যোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ টাকা বিতরণসহ নানাভাবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধেও অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। রূপগঞ্জে ষড়যন্ত্রকারীরা গাজী পরিবার ও রংধনু পরিবারকে বিচ্ছিন্ন করে রেখেছিল। আজ দুই পরিবার এক হয়ে কাজ করার কারণে ওই ষড়যন্ত্রকারীদের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা সামনের নির্বাচনে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে রূপগঞ্জ থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেব।

রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, আজকে জামায়াত-শিবির দেশে হরতাল-অবরোধ দিয়ে সাধারণ মানুষকে বিপর্যস্ত করে ফেলছে। তাই দরিদ্র ও অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নৌকাকে বিজয় করার লক্ষ্যে আমার বড় ভাই রংধনু গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলামের পক্ষ থেকে উপহার হিসেবে রূপগঞ্জের ৫০ হাজার পরিবারকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে। বিগত সময়েও রংধনু গ্রুপের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে গাজী গ্রুপ ও রংধনু গ্রুপ পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান মিজান। 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজি সফিকুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজি এমায়েত হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু,  কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, রাজু হাসান আলেক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল হোসেন খোকন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা