× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনা গাজীর নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ২৩:০৫ পিএম

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের নেতাকর্মীরা মানববন্ধন করছেন। প্রবা ফটো

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের নেতাকর্মীরা মানববন্ধন করছেন। প্রবা ফটো

নারীর প্রতি বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা রানী পাল, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, দাউদপুর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুমা প্রমুখ।

হাসিনা গাজী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস, জনগণের জানমালের ক্ষতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে। আমরা নারীসমাজ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করব।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা