× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্জন নেই বলে বিএনপি ভোটে আসতে চায় না : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৭:৩৪ পিএম

মতবিনিময় সভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। প্রবা ফটো

মতবিনিময় সভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি ভোটে আসতে চায় না। কারণ দেশের উন্নয়নে তাদের কোনো অর্জন নেই। তিনি বলেছেন, যে দল আগুন সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। এ দেরকে রুখতে হবে। ভোট যারা বানচাল করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার দিঘীরহাট কলেজ মাঠে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলার গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি আগুন সন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে এ দেশে রাষ্ট্রক্ষমতায় আসাতে চায়। কিন্ত দেশের মানুষ অনেক সচেতন। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। খাদ্যমন্ত্রী বলেন, গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীর মায়েদের মোবাইলে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদেরও ভাতা দেন তিনি। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে। 

এর আগে খাদ্যমন্ত্রী সাপাহারে চহেড়া আলাদীপুর উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বছরের প্রথম দিন নতুন বই পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে। অথচ একসময় পুরাতন, ছেঁড়া বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু হতো। ডিজিটাল বাংলাদেশের সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সরকার। তিনি শিক্ষার্থীদের প্রতি মোবাইল ফোনে আসক্তি কমানোর আহবান জানিয়ে বলেন, মোবাইলের ব্যবহার শুধু শিক্ষার কাজে ব্যবহার করতে হবে। কর্মজীবনে মোবাইলের অনেক ব্যবহার করার সুযোগ পাবে। এখন শুধু নিজেদের গড়ার কাজে মনোযোগ দিতে হবে।

গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা