সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ২০:২১ পিএম
প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিম। প্রবা ফটো
জামালপুরের সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় পৌরসভার নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে আব্দুর রহিম স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিলো ৮০ বছরের বেশি।
আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র মনির উদ্দিন।
তার ছেলে রাজু আহাম্মেদ বলেন, বাবা পাকিস্তান আমল থেকেই সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় পৌরসভার সাতপোয়া গ্রামের নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।