ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৮:৪৪ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৬:২২ পিএম
অবরোধের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের মোটরসাইকেল শোডাউন। প্রবা ফটো
ময়মনসিংহের ত্রিশালে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ, জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামছুদ্দিনের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকশত মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বৈলর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান শাহানশাহ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন, মনিরুল হক, হোসাইন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উবাইদুল্লাহ মাসুম টিপু প্রমুখ।