× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে শিশু ধর্ষণের দায়ে যুবককের যাবজ্জীবন

বান্দরবান প্রতিবদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৭:১৫ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১৭:২৪ পিএম

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। প্রবা ফটো

বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। প্রবা ফটো

বান্দরবানে ১০ বছরের শিশু ধর্ষণের দায়ে কবির হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও ১ বছর কারাগারে থাকতে হবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম জেবুন্নাহার আয়েশা এ রায় দেন।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামির নাম কবির হোসেন। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে তিনি বান্দরবান সদর  ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়া এলাকায় বসবাস করতেন। 

নারী ও শিশু নিযার্তন দমন  ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি জানান, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশটিকে মুখ চেপে বাড়ি পাশ থেকে তুলে নিয়ে যায়। এরপর আসামি কবির হোসেন জোর পূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় একই দিন শিশুর বাবা বান্দরবান সদর থানায় কবির হোসেনকে আসামি করে মামলা করেন।

অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত কবির হোসেন দোষী প্রমাণ হওয়ায় আদালত আজ এ রায় দেন। এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা