× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছাসেবক লীগ নেতার গায়ে পুলিশের ভেস্ট, এসআই প্রত্যাহার

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৩:৫২ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১৪:২৮ পিএম

বাঁয়ে বুলেট প্রুফ জ্যাকেট (ভেস্ট) পরা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম, ডানে এসআই শহিদুল ইসলাম। প্রবা ফটো

বাঁয়ে বুলেট প্রুফ জ্যাকেট (ভেস্ট) পরা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম, ডানে এসআই শহিদুল ইসলাম। প্রবা ফটো

পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট (ভেস্ট) পরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ফেসবুকে ছবি ভাইরালের ঘটনায় বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সোমবার রাতে তাকে ধুনট থানা থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহিদুল ইসলাম গত ৩১ অক্টোবর দুপুরের দিকে স্থানীয় সোনাহাটা বাজার এলাকায় বিএনপির ডাকা অবরোধ চলাকালে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তার শরীরের বুলেট প্রুফ জ্যাকেটটি (ভেস্ট) সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের উপর রাখেন। স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম পুলিশের ওই জ্যাকেটটি গায়ে দিয়ে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে। মুহুর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নানা ধরণের নেতিবাচক মন্তব্য লিখতে থাকেন নেটিজেনরা। 

ওসি রবিউল ইসলাম বলেন, এর পর বিষয়টি দেখে ওই রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে ফেসবুক ওয়াল থেকে ওই ছবিটি সরিয়ে নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে শহিদুল ইসলামের কর্তব্য অবহেলার অভিযোগটি প্রমাণ হওয়ায় তাকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জানা যায়, এর আগে অটোভ্যান চুরি মামলার আসামি সোহাগ বাবু ওই পুলিশ কর্মকর্তার হাত থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ৭ জুন শহিদুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। প্রায় দুই মাস পর তিনি ফের ধুনট থানায় যোগদান করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা