× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন

নৌকায় একাধিক সিল : তদন্তের নির্দেশ, ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১৩:১৪ পিএম

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতার নৌকা প্রতীকে একাধিক সিল মারার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার এই ঘটনায় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

সোমবার (৫ নভেম্বর) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তদন্তের দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান। তাকে তিন কর্মদিবসের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। পরদিন নির্বাচনের একটি কেন্দ্রের ভেতরে অনিয়মের একটি ভিড়িও ভাইরাল হয়। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাকে ব্যালট বইয়ে নৌকা প্রতীকে একাধিক সিল মারতে দেখা যায়। 

খোঁজ নিয়ে জানা গেছে, একাধিক সিল মারা ওই ব্যক্তির নাম আজাদ হোসেন। সদর উপজেলা দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি নৌকা প্রতীকে একাধিক সিল মারেন। আজাদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। গত মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

জানতে চাইলে আজাদ হোসেন বলেন, ‘আমি ভোট দিয়েই কেন্দ্র থেকে চলে এসেছি। ভিডিওর বিষয়ে আমি কিছুই জানি না।’

দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ছিলেন লক্ষ্মীপুর সোনালী ব্যাংক শাখার এসও ক্যাশ কর্মকর্তা নুর হোসেন। তিনি বলেন, ‘আমার কেন্দ্রে চার হাজার ৩২০ জন ভোটার। নির্বাচনে এক হাজার ৫৫২ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ৩২ ভোট বাতিল হয়েছে। ব্যালট বইয়ে একাধিক সিল মারার ঘটনা আমার জানা নেই। এমন কোনো ভিডিও আমি দেখিনি। ভোট চলাকালীনও এমন কোনো ঘটনা আমার নজরে আসেনি।’

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ঘটনা তদন্তের জন্য চিঠি রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়েছি। তদন্ত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা