× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় গ্লাস ফ্যাক্টরি থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১৫:৩০ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৫:৫৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে এবি গ্লাস ফ্যাক্টরি থেকে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবদুল বাছেদ কাহালু উপজেলার দামগাড়া গ্রামের বাসিন্দা। তিনি বীরকেদার এলাকায় এবি গ্লাস ফ্যাক্টরির নৈশপ্রহরী ছিলেন।

ওসি মাহমুদ হাসান জানান, রবিবার দুপুর ২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত ফ্যাক্টরিতে আবদুল বাছেদের ডিউটি ছিল। সকালে ফ্যাক্টরির একটি ঘরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ‘নিহতের মাথায় এবং বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর টাকা এবং তার মোবাইল ফোন পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আবদুল বাছেদের তিন সহকর্মীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা