× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে রাতেও বন্ধ থাকবে দূরপাল্লার বাস চলাচল

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৪:৫৯ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩ ১৫:৪৪ পিএম

বান্দরবান থেকে রাতেও ছাড়বেনা দূরপাল্লার বাস। প্রবা ফটো

বান্দরবান থেকে রাতেও ছাড়বেনা দূরপাল্লার বাস। প্রবা ফটো

সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বান্দরবানে সকাল থেকে বন্ধ ছিল দূরপাল্লার বাস চলাচল। এ ছাড়া রাতেও দূরপাল্লার বাস ছাড়বে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রবিবার (৫ নভেম্বর)  দুপুরে পরিবহন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বান্দরবান-কেরানীহাট সড়কের পুবালী বাস সার্ভিসের সুপারভাইজার মো. আমিন বলেন, ‘সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বেলা সাড়ে ১১টা থেকে এই সড়কে বান্দরবান-কেরানীহাট সড়কে বাস চলাচল করছে।’

হানিফ পরিবহনের বান্দরবান কাউন্টারের দায়িত্বে থাকা মো. আবদুল্লাহ বলেন, ‘অবরোধের কারণে সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রাতে কোনো বাস স্টেশন থেকে ছেড়ে যাবে না।’

বান্দরবান-ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক বলেন, ‘অবরোধের কারণে সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি এবং রাতেও কোনো বাস ছাড়বে না।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলায় এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা