× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেতুর সঙ্গে ধাক্কা লেগে লঞ্চের তিন যাত্রীর মৃত্যু

শরীয়তপুর সংবাদদাতা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ১০:১০ এএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২২ ১৭:৪৬ পিএম

ছবি:প্রবা

ছবি:প্রবা

সেতুর সঙ্গে থাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদ্বীপের তিন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা এলাকার জয়ন্তিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেনজামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

এ ঘটনায় হীরা ও সাগর রাড়ী নামে ‍দুজন গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হীরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর সাগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

পুলিশ জানায়, সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলার পানির ট্যাংকের ধাক্কা লাগে। ওই ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

গোসাইরহাট থানার ওসি আসলাম সিকদার বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ লঞ্চটি ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। ভোররাতের দিকে মেঘনার শাখানদী জয়ন্তিয়ায় প্রবেশ করে। এ সময় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।

গোসাইরহাটের ইউএনও কাফি বিন কবির বলেন, লঞ্চ দুর্ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

প্রবা/এইচকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা