× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিকে মিথ্যাচার ছেড়ে নির্বাচনে আসতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২০:১৭ পিএম

বিএনপিকে মিথ্যাচার ছেড়ে নির্বাচনে আসতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে।

গত ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিথ্যাচার ছেড়ে নির্বাচনে আসতে হবে।’

শনিবার (৪ নভেম্বর) সকালে নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তার সঙ্গে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সরকারবিরোধী আন্দোলন গত ২৮ অক্টোবর জোরদার হলে তাদের বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগ মাঠে নামে। বিএনপি তাদের ২৮ অক্টোবরের সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে দেশব্যাপী হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে। আওয়ামী লীগও বিভিন্ন সভা-সমাবেশে বিএনপিকে চাপে রাখার মতো বক্তব্য প্রচার করে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা