× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেন চলাচলের জন্য প্রস্তুত কালুরঘাট সেতু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২০:৫৪ পিএম

কালুরঘাট সেতুতে ট্রেনের প্রাথমিকভাবে ট্রায়াল রান সম্পন্ন। প্রবা ফটো

কালুরঘাট সেতুতে ট্রেনের প্রাথমিকভাবে ট্রায়াল রান সম্পন্ন। প্রবা ফটো

সংস্কার শেষে ৯২ বছরের পুরনো কালুরঘাট সেতুতে ১৫ টন এক্সেল লোডে ট্রেন চলাচলে বাঁধা রইলো না। তিন মাসের বেশি সময় ধরে বুয়েটের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে সংস্কারকাজ শেষে নির্বিঘ্নে চলাচলের জন্য সেতুটি প্রস্তুত করেছে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ। 

শনিবার (৪ নভেম্বর) প্রাথমিকভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়। ট্রায়াল রানে ব্যবহৃত হয় ২২০০ সিরিজ (ওজন ৫০-৫৫ টন), ২৯০০ সিরিজ (ওজন ৭০-৭৫ টন) ও ৩০০০ সিরিজের (ওজন ৮৫-৯০টন) ইঞ্জিন। 

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বলেন, ‘কালুরঘ্টা সেতুর ওপর দিয়ে এখন ট্রেন চলাচলে আর কোন বাঁধা নাই। এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে নতুন জেলা হিসেবে যুক্ত হবে কক্সবাজার। শনিবার আমরা নতুন মডেলের ইঞ্জিন দিয়ে একাধিকবার ট্রায়াল রান করেছি।

পূর্বে কালুরঘাট সেতুর ওপর দিয়ে ১০ টনের এক্সেল লোডে ট্রেন চলাচল করতো। 

উল্লেখ্য, দোহাজারী-কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথটি আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা