মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৬:১২ পিএম
‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগান নিয়ে নানা আয়োজনে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
পরে সেখান থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস, জেলা পুলিশিং কমিটির সমন্বয়ক সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সবশেষে পুলিশ লাইনন্সে ড্রিলশেডে মতবিনিময় সভা, সনদপত্র, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার।