× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরবে অবরোধের মধ্যে হরতাল ডাকল বিএনপি

মধ্যাঞ্চলীয় অফিস ও ভৈরব প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১৬:২৭ পিএম

ভৈরবে অবরোধের মধ্যে হরতাল ডাকল বিএনপি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি সহ পাঁচজনকে আটকের প্রতিবাদে আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভৈরব পৌর বিএনপি। শনিবার (৪ নভেম্বর) ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির অভিযোগ, শনিবার ভোরে ভৈরব উপজেলার কমলপুর এলাকার একটি বাসা দলটির কয়েকজন নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া ও বাসার মালিক মাজহারুল ইসলাম।

এর আগে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন গত ৩১ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির দুজন নিহত এবং ১৫ পুলিশসহ শতাধিক আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুলিয়ারচর থানায় তিনটি পৃথক মামলা করে। মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকেও আসামি করা হয়।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার ভোরে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কমলপুরস্থ মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে আটক করে গাড়িতে করে নিয়ে যায়।

তবে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। 

ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, শরীফুল আলমসহ বিএনপি নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভৈরবে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সহিংসতার পরদিন ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দিয়েছিল বিএনপি। এরপর ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে দলটি। মাঝে ছুটির দুদিন বিরতি দিয়ে ফের ৫ ও ৬ নভেম্বর অবরোধ ডেকেছে বিএনপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা