× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু টানেলে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে প্রাইভেটকার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ২২:৫০ পিএম

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি। প্রবা ফটো

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি। প্রবা ফটো

চট্টগ্রামের কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলর ভেতরে প্রাইভেটকারে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে প্রাইভেটকারটি। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় টানেলের আনোয়ার প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। 

বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম শহর থেকে একটি বাস টানেলের পতেঙ্গা প্রান্ত হয়ে প্রবেশ করে চট্টগ্রাম উপজেলার আনোয়ারার দিকে যাচ্ছিল। টানেলের ভেতরে বাসটি প্রাইভেটকারে ধাক্কা দিলে কারটি দুমড়েমুচড়ে যায়। বাসটির বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। বাসটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা হয়েছে। এই ঘটনায় কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। 

এর আগে গত রবিবার রাত ৩টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশে একটি প্রাডো গাড়ির ধাক্কায় সড়কের পাশের রেলিং ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা