× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকের বুথ থেকে টাকা চুরির ঘটনায় বুথ কর্মকর্তা গ্রেপ্তার

সিলেট অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ২২:৩২ পিএম

ব্যাংকের বুথ থেকে টাকা চুরির ঘটনায়  বুথ কর্মকর্তা গ্রেপ্তার

সিলেটে ডাচ্-বাংলা ব্যাংকের একটি বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় আলবাব হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলবাব হোসেন বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম অফিসার হিসেবে কর্মরত। 

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বুথে চুরির ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে গতকাল সকালে নগরীর সুবিদবাজারের ডাচ্-বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়। বুথে টাকা সরবরাহকারী কোম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেড সিলেটের এটিএম ইনচার্জ সন্দিপ দাস বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সিকিউরেক্স কোম্পানির দুই এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হককে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ডাচ্-বাংলা ব্যাংকের নগরের সুবিদবাজারের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। কিন্তু ক্যাশ জ্যামজনিত সমস্যার কারণে তখন টাকা জমা হয়নি। এরপর ৩০ অক্টোবর বুথে গিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকার গরমিল পাওয়া যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১২টার দিকে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে চশমা পরে দু-তিনজন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়।

এসএমপির বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, বিমানবন্দর থানায় করা মামলা সূত্রে আলবাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ দেখে অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, আলবাব হোসেনকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা