সালথা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ২১:২৭ পিএম
পঁচাত্তরের খুনিরা আবারও একটি ১৫ আগস্ট রচনা করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই তারা সারা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফরিদপুর-২ আসনের জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে খুনি খালেদা জিয়া ও তার প্রেতাত্মাদের এই দেশে থেকে চিরদিনের জন্য নির্মূল করব ইনশাল্লাহ।
শুক্রবার (৩ নভেম্বর) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামে উঠান বৈঠক ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া। ফরিদপুর ২ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এই নেতা বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের নির্মমভাবে হত্যা করেছিল ঘাতকেরা। এরই ধারাবাহিকতায় ঘাতকেরা ৩ নভেম্বর জেলে অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জামাল হোসেন আরও বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার পরিবার সারা জীবন আওয়ামী লীগ করেছে। আমিও ছাত্রজীবন থেকে আওয়ামী জন্য কাজ করে আসছি। ফরিদপুর-২ আসনের জনগণের জন্য কাজ করে আসছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই আসনের জনগণের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজুর রহমান ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অন্তত ৩ হাজার নেতাকর্মী তার সঙ্গে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লেবু মোল্যা, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিপদ চন্দ্র দাস, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, মহিলা লীগের সভাপতি নাসিমা আক্তার, সাবেক ছাত্রলীগের সভাপতি মীর আল আমিন প্রমুখ।