× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে মাটিচাপা পড়ে শ্রমিক নিহত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ১৮:৪১ পিএম

ইটভাঁটায় মাটিচাপা পড়ে নিহত শ্রমিকের মরদেহ। প্রবা ফটো

ইটভাঁটায় মাটিচাপা পড়ে নিহত শ্রমিকের মরদেহ। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জে ইটভাঁটায় মাটিচাপা পড়ে শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার কলসকাঠী ইউনিয়নের বলাকা ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম আলমগীর। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চাঁদনীমুখা গ্রামের বাসিন্দা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রমিক নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বলাকা ব্রিক ফিল্ডে কর্মরত শ্রমিক আবু ইসহাক বলেন, শুক্রবার সকালে আলমগীরসহ আমরা মাটির কাজ করছিলাম। এ সময় মাটিচাপায় তিনি আহত হন। শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। 

ব্রিক ফিল্ডের মালিক খবির মীরা জানান, ভাঁটায় কাজ করতে গিয়ে অসাবধানতার কারণে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা