× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলের জালে ৪৫ কেজির বাঘাইড়, ৫০ হাজারে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩ ১৮:১৯ পিএম

জেলের জালে ধরা পড়া ৫০ কেজির বাঘাইড় মাছ বিক্রির জন্য বাজারে নেওয়া হয়। প্রবা ফটো

জেলের জালে ধরা পড়া ৫০ কেজির বাঘাইড় মাছ বিক্রির জন্য বাজারে নেওয়া হয়। প্রবা ফটো

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার উড়াকান্দা এলাকায় জেলে শ্যাম হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে শ্যাম হালদার বলেন, ‘ভোরে সঙ্গীদের নিয়ে সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে জাল ফেলি। সকাল ৬টার দিকে বড় আকৃতির একটি বাঘাইড় মাছ জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের রেজাউল ইসলাম রাজের একতা মৎস্য আড়তে নিয়ে যাই।’

একতা মৎস্য আড়তের মালিক রেজাউল ইসলাম রাজ বলেন, ‘সকালে পদ্মা নদীতে জেলে শ্যাম হালদারের জালে ৪৫ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়ে। এতো বড় বাঘাইড় এ মৌসুমে প্রথম ধরা পড়েছে। আমার আড়তে মাছটি নিয়ে এলে কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় কয়েকজন ক্রেতা মিলে মাছটি ৫০ হাজার টাকায় কিনে কেটে ভাগ করে নেন।’

রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, পদ্মা নদীতে মাঝে মধ্যে এমন বড় আকৃতির মাছ পাওয়া যায়। এ মৌসুমে এ ধরনের মাছগুলো জেলেদের জালে বেশি ধরা পড়ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা