× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়ে ভোলায় আনন্দ মিছিল

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়ে ভোলায় আনন্দ মিছিল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ভোলা জেলা যুবলীগ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে শহরের উকিলপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান শান্ত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল নির্বাচন করে ১০ ভোটের মধ্যে ৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তিনি যোগ্য মায়ের যোগ্য সন্তান এটা প্রমাণ করে দিয়েছেন। আগামী দিনে তার কর্মক্ষেত্রে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’ 

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা