× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটারের দোরগোড়ায় পৌঁছতে আ.লীগের প্রচারণার প্রশিক্ষণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ২১:১৯ পিএম

ভোটারের দোরগোড়ায় পৌঁছতে আ.লীগের প্রচারণার প্রশিক্ষণ

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিজন ভোটারের দোরগোড়ায় সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদের ভোটকেন্দ্রে আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২ নভেম্বর) নোয়াখালী জেলায় দিনব্যাপী যথাক্রমে একটি প্রশিক্ষক (ট্রেইনার) প্রশিক্ষণ এবং দুটি ভোট প্রার্থনা কর্মী (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টারে সকাল ১০ ঘটিকায় একটি প্রশিক্ষকদের এবং একইস্থানে যথাক্রমে দুপুর ২.৩০ এবং বিকাল ৪টায় ভোট প্রার্থনা কর্মীদের  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও  সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র জনাব সহিদ উল্যাহ্ খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফলাইন ক্যাম্পেইনিং এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর এবং সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের। 

প্রশিক্ষণ কর্মাশালাটি পরিচালনা করেন অফলাইন ক্যাম্পেইনিংয়ের জোনাল সমন্বয়ক আবদুল্লাহ আল নোমান। কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন মিয়া, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শেখ মারুফা নাবিলা। 

দুই পর্বের ভোট প্রার্থনা কর্মী প্রশিক্ষণ কর্মশালায় প্রতি ব্যাচে ২০০ জন করে ক্যাম্পেইনার প্রশিক্ষণ গ্রহণ করেন। যেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সকল ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমম্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, আমরা এবার প্রতিজন ভোটারের কাছে শেখ হাসিনার উন্নয়ন এবং দেশের মানুষের জন্য তার ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে ভোট চাইবো। প্রতিজন ভোটারের বাড়িতে যাবে আমাদের একজন ক্যাম্পেইনর। ক্যাম্পেইনর দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনার বার্তা তুলে ধরার পাশাপাশি ভোটারের সকল প্রশ্নের উত্তর দেবে। আমরা বিশ্বাস রাখি ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অফলাইন ক্যাম্পেইনিং এর ফোকাল পয়েন্ট সুফী ফারুক ইবনে আবুবকর বলেন "ক্যাম্পেইনের হাজারো নতুন ফর্মুলা আবিষ্কার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার কোন ভালো বিকল্প তৈরি হয়নি। ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়া আজও সবচেয়ে কার্যকর টুল। আমরা সেই টুলটিকে আরও সুসংগঠিতভাবে প্রযুক্তির সহায়তায় কাজে লাগাতে কাজ করছি"।

সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের বলেন "সংসদ নির্বাচনকে আমরা স্থানীয় সরকারের নির্বাচনের মতো আন্তরিক, আকর্ষক ও উৎসবমুখর করতে চাই। এই প্রশিক্ষণের পরে আমাদের প্রতিজন ভোট প্রার্থনা কর্মী সেই লক্ষেই কাজ করবেন। 

উল্লেখ্য, এই উদ্যোগের অংশ হিসেবে আওয়ামী লীগ ৫২টি বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষকদের নিয়ে একটি ‘মাস্টার ট্রেইনার’ গ্রুপ গঠন করে। যারা প্রতিটি জেলায় এবং উপজেলায় গিয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছেন। গত ১৮ই সেপ্টেম্বর ৫২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রশিক্ষণের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রমটি শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ নামে আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা