× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধকারীদের ধন্যবাদ জানালেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৮:৩৬ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৯:৫২ পিএম

নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন কাদের মির্জা। প্রবা ফটো

নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন কাদের মির্জা। প্রবা ফটো

অবরোধকারীদের ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, যারা অবরোধ ডেকেছে তাদের কেউ কোম্পানীগঞ্জে সহিংসতা করেনি। কোনো নাশকতা করেনি। আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আশাকরি, আগামী সংসদ নির্বাচন পর্যন্ত এখানে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা হবে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলা আওয়মী লীগের কার্যালয় থেকে তিনি এসব কথা বলেন। কাদের মির্জা তিন দিন ধরে দলীয় কার্যালয়ে অবস্থান করছে।

সকালে সরেজমিনে দেখা যায়, বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধের শেষ দিনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকায় এর প্রভাব নেই। খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা বসে আছে। আন্তঃজেলা বাস চলাচলের পাশাপাশি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ব্যাংক, বীমা শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম চলছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বাসে করে পরিবহন করেন চালক খলিলুর রহমান। তিনি বলেন, ‘এখানে হরতাল অবরোধের প্রভাব পড়েনি। স্বাভাবিক যেভাবে যান চলাচল হয় ঠিক সেভাবেই চলাফেরা করছে। কোথাও  সহিংসতা দেখিনি।’

আরিফুর রহমান নামের এক কোম্পানীগঞ্জের বাসিন্দা বলেন, ‘হরতাল অবরোধ কি জিনিস তা কোম্পানীগঞ্জের মানুষ উপলব্ধি করেনি। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। কোথাও কোনো ঝামেলা নেই। একমাত্র কোম্পানীগঞ্জ উপজেলায় কোনো ধরনের পিকেটিং হয়নি। এখানে সহিংসতাও হয়নি।’

ভ্যানে করে ফল বিক্রেতা ফয়সাল মিয়া  বলেন, ‘আমি বাজার ঘুরে ভ্যানে করে ফল বিক্রি করি। আমাদের বসুরহাটের মানুষজন শান্তিপ্রিয় তাই কোথাও সমস্যা হয়নি।’

বাস মালিক সমিতির সহ সম্পাদক জাকির হোসেন ওয়াসিম বলেন, ‘প্রতিদিন দূর পাল্লার বাস কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে। আজ ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১২টি বাস ছেড়েছে।’

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কোম্পানীগঞ্জে কোথাও কোনো পিকেটিং হয়নি। সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে আছে। মানুষের জানমালের নিরাপত্তার অবনতি ঘটাতে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলায় গত ২৪ ঘণ্টায় আমরা ২৫ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা