× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধের শেষ দিনে বরগুনায় ট্রাকে আগুন

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৭:৩৭ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৮:১২ পিএম

আগুন নেভার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রবা ফটো

আগুন নেভার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে বরগুনায় চলন্ত ট্রাক থামিয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বরগুনা-বাখেরগঞ্জ মহাসড়কের সোনারবাংলা এলাকায় ট্রাকটিতে আগুন দেওয়া হয়।

ট্রাকচালক মনির বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে ট্রিপ নিয়ে বরগুনায় আসছিলাম। পথে সোনারবাংলার মোড়ে পৌঁছালে পাশের বাগান থেকে ৭-৮ জন যুবক দ্রুত ছুটে এসে আমার গাড়ির সামানের গ্লাসে এলোপাতাড়ি ইট মারতে থাকে। এ সময় আমি গাড়ি থামালে দুজন যুবক ছুটে এসে চর-থাপ্পড় মেরে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর তারা হাতে থাকা কাপড়ের তৈরি মশাল দিয়ে ট্রাকে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়।’

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের শনাক্ত করে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসব। তবে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ছিল। রাস্তার মোড় ও স্থানটি নির্জন থাকায় এখানে এমনটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা