× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামুতে ২১টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক : বিজিবি

কক্সবাজার অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৬:৪৭ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৮:৩৪ পিএম

স্বর্ণের বারসহ গ্রেপ্তার পাচারকারী চক্রের সদস্য। প্রবা ফটো

স্বর্ণের বারসহ গ্রেপ্তার পাচারকারী চক্রের সদস্য। প্রবা ফটো

কক্সবাজারের রামুতে ২১টি স্বর্ণের বারসহ ‘আন্তর্জাতিক চোরাচালান চক্রের’ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

গ্রেপ্তার মো. আবুল মুনছুর নারায়ণগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা।

লে. কর্নেল ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের এক সদস্য বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে বলে খবর পায় বিজিবি। চক্রটির সদস্যরা যানবাহনে করে টেকনাফের দিক আসছে-এমন খবরে রামু উপজেলার বিজিবির মরিচ্যা চেকপোস্টে নজরদারি জোরদার করে। এসময় টেকনাফ দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশিতে ওই ব্যক্তির পায়জামার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২১টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৪৯৩ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ ২০ হাজার ৮৫ টাকা। 

বিজিবির কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল তানজিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা