× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সন্দেহভাজন ছয় যুবক আটক

বগুড়া অফিস

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১১:৩৮ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১১:৪২ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় মোটরসাইকেল আরোহী সন্দেহভাজন ছয় যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তাদের ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড় ও শাকপালা এলাকা থেকে আটক করা হয়।

আটক ছয় যুবক হলেন জসিম উদ্দিন, নূর আলম, আওলাদ, পলাশ, মোবারক এবং আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে মাটিডালি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় দুই মোটরসাইকেলে থাকা চার যুবক পুলিশের উপস্থিতি দেখে মহাসড়ক থেকে মোটরসাইকেল নিয়ে পাশের বাজারের দিকে চলে যায়। পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে তাদের আটক দেখিয়ে থানায় নিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শাকপালা থেকে সন্দেহভাজন আরও দুই যুবককে আটক করা হয়। তাদেরও থানায় নেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা