× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১০:৩০ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১০:৪৩ এএম

শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। প্রবা ফটো

শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। প্রবা ফটো

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাকশ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা জোবাইদা টাওয়ারে অবস্থিত টিএম ফ্যাশনের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল নিয়ে অবরোধ করার চেষ্টা করলে শিল্পপুলিশ ও বাসন থানা পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই সপ্তাহ ধরে শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ করছেন। এদিকে পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে চলে যাওয়ায় দুই দিন ধরে গাজীপুরে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা