× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু টানেলে কার রেস, সাত চালকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২৩:০৪ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২৩:১১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে মধ্যরাতে কার রেসের ঘটনায় সাত গাড়ি চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর কর্ণফুলী থানায় মামলা করেছে টানেল কর্তৃপক্ষ   

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টানেলের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। গাড়ির চালকদের পরিচয় শনাক্ত করা না যাওয়ায় আসামিদের নাম পাওয়া যায়নি। তাই মামলায় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে চালকদের আসামি করা হয়। 

গাড়ির নম্বরগুলো হলো- চট্টমেট্রো গ ১২-৯০৪৩, চট্টমেট্রো ঘ ১১-৫৭০২, ঢাকামেট্রো খ ১১-৮৯৩৫, ঢাকামেট্রো খ ১২-১৮১৪, চট্টমেট্রো গ ১৩-৩৫৭৩, চট্টমেট্রো গ ১৪-২২৫৪ ও ঢাকামেট্রো ভ ১১-০২১৭।

এর আগে গত ২৮ অক্টোবর টানেল উদ্বোধনের পরদিন ২৯ অক্টোবর রাতে স্পোর্টস কার নিয়ে রেসে মেতে ওঠে একদল উঠতি বয়সী ছেলে। ওই রেসের ভিডিও ‘দ্য স্লো কিডস’ নামে একটি পেজে আপলোড করার পর বিষয়টি ভাইরাল হয়। এরপর স্পোর্টস কার চালানো সেই উঠতি বয়সের চালকদের শনাক্তে উদ্যোগ নেয় টানেল কর্তৃপক্ষ। টানেলের ভেতরে-বাইরে থাকা সিসিটিভি ফুটেজের সহায়তায় এসব গাড়ির নম্বর খুঁজে বের করার চেষ্টা করেন টানেল কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা