× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক ফারহানা বহ্নির বাবা আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ২০:৫৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ২১:২৮ পিএম

সাংবাদিক ফারহানা বহ্নির বাবা আর নেই

প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার ফারহানা বহ্নির বাবা ইয়াকুব লস্কর মারা গেছেন। বুধবার (১ নভেম্বর) দুপুর পৌনে ২টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে। ইয়াকুব লস্কর দীর্ঘদিন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে চাকরি করেছেন।

বহ্নির বাবার মৃত্যুতে প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি ও প্রকাশক কাউসার আহমেদ অপু প্রতিদিনের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা