× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় অবরোধ থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য আটক

বগুড়া অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৬:৩০ পিএম

বগুড়ায় অবরোধ থেকে মিডিয়া সেলের সদস্য যুবদল নেতা রাশেদ রহমান আটক। প্রবা ফটো

বগুড়ায় অবরোধ থেকে মিডিয়া সেলের সদস্য যুবদল নেতা রাশেদ রহমান আটক। প্রবা ফটো

বগুড়ায় অবরোধের দ্বিতীয় দিনে বিএনপির কর্মসূচি থেকে দলটির জেলা মিডিয়া সেলের সদস্য যুবদল নেতা রাশেদ রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রাশেদ বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে বগুড়ার প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং শহর যুবদলের সদস্য। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বগুড়ায় সহিংসতার ঘটনায় রাশেদ সরাসরি জড়িত ছিলেন। সেই অভিযোগেই তাকে আটক করা হয়েছে। 

অবরোধের দ্বিতীয় দিন সকাল পৌনে ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। পরে তাদের সঙ্গে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এরপর বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে আশপাশের অলিগলিতে আশ্রয় নেয়। তবে ১৫ মিনিট পর আবারও তারা মহাসড়কের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ফের টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা