× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন

বগুড়া অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৫:৫২ পিএম

বগুড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ট্রাক। প্রবা ফটো

বগুড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ট্রাক। প্রবা ফটো

বগুড়ায় অবরোধের দ্বিতীয় দিনে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শহরের বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ট্রাকটিতে লৌহজাত সামগ্রী থাকায় আগুনে তেমন ক্ষতি হয়নি। তবে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়েছে।’

ট্রাক মালিক আমিনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম থেকে আসা ট্রাকটি মহাস্থানগড় এলাকায় দাঁড়িয়ে ছিল। অবরোধের পর পণ্য আনলোডের সিদ্ধান্ত ছিল। কিন্তু আজ পণ্যের মালিক ট্রাকের হেলপারকে ফোন করে মালামাল আনলোডের জন্য ট্রাকটিকে মাটিডালি এলাকায় নিয়ে যেতে বলেন। তার কথামত ট্রাকটি মাটিডালির দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হেলপারকে নিষেধ করেন। তখন ওই হেলপার ট্রাকটিকে বাঘোপাড়া এলাকায় মহাসড়কের পাশে রেখে দেয়। এর পরই দুপুর সোয়া ১২টার দিকে অবরোধকারীরা ওই ট্রাকে আগুন দেয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা