সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ২৩:০৬ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ২৩:০৭ পিএম
মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। প্রবা ফটো
বিএনপি-জামায়াত নাশকতা করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের সেই স্বপ্ন কোনো দিনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে নগরকান্দা বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, ‘বিএনপি-জামায়াতকে কোনভাবে সড়কে নেমে বিশৃঙ্খলা, মানুষ হত্যা এবং জ্বালাও পোড়াও আন্দোলন করতে দেওয়া হবে না। যখনই দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যায়, তখনই পাকিস্তানি সমর্থক গোষ্ঠী দেশকে গভীর ষড়যন্ত্রে ফেলানোর অপপ্রচেষ্টা চালায়। এখন থেকে জামায়াত-বিএনপিকে আর কোন ছাড় না দিয়ে তাদের রাজপথে দাঁত ভাঙ্গা জবাব দিবেন বলে তিনি কঠোর হুশিয়ারী দেন।’
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সদস্য ফরিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল-আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরানসহ উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।