× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের ধাক্কায় দুলাভাই-শ্যালিকার মৃত্যু

পাবনা সংবাদদাতা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২ ১৪:৫৯ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২২ ১৮:৪২ পিএম

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: প্রবা

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: প্রবা

পাবনার সাঁথিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুলাভাই-শ্যালিকা। 

বগুড়া-নগরবাড়ী সড়কের ভিটাপাড়া এলাকা থেকে শনিবার (২২ অক্টোবর) সকালে নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার বাটিকয়া গ্রামের ফরমান আলী ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধবপুর চরপাড়া গ্রামের মাহবুবা ইয়াসমিন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস মোহাম্মদ সিদ্দিকুল্লা প্রতিদিনের বাংলাদেশকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, তারা দুইজন ঢাকায় একটি এনজিওতে চাকরি করেন। শুক্রবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন তারা। পথে ভিটাপাড়া নামক স্থানে রাতের কোনো এক সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

স্বজনদের কাছে নিহত দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয় অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওসি।


প্রবা/রাই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা