× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে রেল লাইনে আগুন দিয়েছে অবরোধকারীরা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৬:৫৩ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৭:১৩ পিএম

 রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে দেয় অবরোধকারীরা। প্রবা ফটো

রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে দেয় অবরোধকারীরা। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীতে রেল লাইনে আগুন দেওয়ার কথা জানিয়েছে ছাত্রদল। তবে ফায়ার সার্ভিস বলছে, এ ধরনের তথ্য তাদের কাছে নেই।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের মাইজদী কোর্ট স্টেশনে ওই আগুন দেওয়া হয় বলে জানান নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান।

তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ ও সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও নির্যাতন নেমে এসেছে। ’

প্রত্যক্ষদর্শী আইয়ুব আলী নামে একজন বলেন, ‘বিএনপির লোকজন রেল লাইনে জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারা এসময় বিভিন্ন স্লোগানও দেয়। পরবর্তীতে তারা চলে যাওয়ার পর স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।’

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য জানা নেই। কেউ আমাদেরকে বলেনি রেল লাইনে অগ্নিসংযোগের কথা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা