রাজশাহী অফিস
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৪:৪৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৭:১৪ পিএম
ডা. কাজের আলী হত্যার ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিএমএ আয়োজিত মানববন্ধনে উপস্থিত চিকিৎসকবৃন্দ। প্রবা ফটো
চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রদিবাদে ও দোষীদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। মেডিকেল কলেজের সামনের রাস্তায় বিএমএ রাজশাহী শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডাক্তার নওশাদ আলী বলেন, রবিবার রাতে চেম্বার থেকে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে হত্যা করা হয় ডা. কাজেম আলীকে। ২৪ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একজন চিকিৎসকের ঘাতকতে গ্রেপ্তার করা যায়নি। আগামী ৭২ ঘন্টার মেধ্য ঘাতককে চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে কেন্দ্রের সঙ্গে কথা বলে পরবর্তিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী হত্যার ঘটনায় সোমবার প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা বন্ধ রাখেন রাজশাহীর চিকিৎসকরা।
মানববন্ধনে রাজশাহী বিএমএর সভাপতি ডা. এবি সিদ্দিকি, সাধারণ সম্পাদক ডাক্তার নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদদের সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস, রাজশাহী মেডিকেল কলেজ শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার খলিলুর রহমান, রাজশাহী বিএমএর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন সহ রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শতাধিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
রাজশাহীর মেডিকেল কলেজ থেকে লেখাপড়া শেষে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন ডা. কাজেম আলী। প্রতিদিনের মতো রবিবার রাত পৌনে ১২টার দিকে লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে উপশহরে অবস্থিত বাড়িতে ফেরছিলেন। তার সঙ্গে ছিলেন ওষুধ কম্পানির রিপ্রেজেন্টেটিভ শাহিন। রবিবার রাতে তারা দুজন একত্রে বাড়ি ফিরছিলেন। এসময় বর্ণালীর মোড় সংলগ্ন কলাবাগান এলাকার নির্জন সড়কে একটি মাইক্রোতে করে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা মাইক্রো থেকে নেমে ডা. কাজেম আলীর বুকের ছুরিকাঘাত করে চলে যায়। পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শাহীনসহ স্থানীয়রা।
রামেক হাসপাতালের ডিউটি ডাক্তার শংকর কে বিশ্বাস বলেন, ‘রাত ২টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয়।’