× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির থলের বিড়াল বেরিয়ে গেছে : কবির বিন আনোয়ার

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ২২:১৪ পিএম

ঝালকাঠিতে এক অনুষ্ঠানে কথা বলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। প্রবা ফটো

ঝালকাঠিতে এক অনুষ্ঠানে কথা বলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। প্রবা ফটো

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার বলেন, ’বিএনপির থলের বিড়াল বেরিয়ে গেছে। তারা এক ভুয়া ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। ধরা খাওয়ার আগে এই লোক যদি পালিয়ে যেতে পারত, তাহলে বিএনপির যে কি পরিমাণ গুজব ডালপালা ছড়িয়ে পড়ত তা অনুমান করাও মুশকিল।’

সোমবার (৩০ অক্টোবর) রাতে ঝালকাঠিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করেন তিনি।

এ সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির উপস্থিত ছিলেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘বিএনপির রাজনীতি হলো ধ্বংসাত্মক, হিংসাত্মক, মিথ্যাচার করা, গুজব আর অপপ্রচার ছড়ানো। তাদের মিথ্যাচার আর গুজব প্রতিরোধে একদল তরুণ সাইবার যোদ্ধা তৈরি করা হচ্ছে। এজন্য স্মার্ট কর্নার স্থাপন করা হয়েছে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জেলায় ৫২টি স্মার্ট কর্নার স্থাপন করা হয়েছে। এর সঙ্গে দলের সিনিয়র নেতারা যুক্ত আছেন, তাদের সঙ্গে আছেন প্রশিক্ষিত একদল তরুণ। বিএনপির গুজব ঠেকাতে তারা কাজ করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা