× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১৯:৪৮ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ২০:১৫ পিএম

সাংবাদিক জাভেদ হোসেন (বামে) ও সাংবাদিক রবিন সেন। প্রবা ফটো

সাংবাদিক জাভেদ হোসেন (বামে) ও সাংবাদিক রবিন সেন। প্রবা ফটো

গাইবান্ধায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ৩ সেপ্টেম্বর রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন গাইবান্ধা শহরের জ্যোতিপ্রভা ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী দীপক কুমার রায়। পরে বিচারক মামলাটি আমলে নিয়ে ১২ নভেম্বরের মধ্যে গাইবান্ধা সদর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

আসামিরা হলেনগাইবান্ধার প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রবিন সেন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেন।

সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার খালেদ হোসেন বলেন, ‘সিরাজাম মুনিরা মুক্তি নামে এক নারী জ্যোতিপ্রভা ট্রেনিং ইনস্টিটিউটের মালিক দীপক কুমার রায়ের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিকেরা এখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাদের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এটা দুঃখজনক। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানাই।’

সাংবাদিক জাভেদ হোসেন বলেন, ’দীপক কুমার রায়ের বিরুদ্ধে সিরাজাম মুনিরা মুক্তির করা ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশ করা হয়। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানির উদ্দেশ্যে দীপক কুমার রায় রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা