× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখনও বুঝতে বাকি নৌকার মাঝি কে : মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২৩:০৫ পিএম

এখনও বুঝতে বাকি নৌকার মাঝি কে : মমতাজ

এখনও কি বুঝতে বাকি আগামী নির্বাচনে নৌকার মাঝি কে! নৌকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভোটকেন্দ্র কমিটি গঠনের দায়িত্ব আমাকে দেওয়ার পর আর বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয় আগামী নির্বাচনে নৌকার মাঝি কে!

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়ন আওয়ামী লীগের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ভোট কমিটি গঠন ও কর্মিসভা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। রবিবার (২৯ অক্টোবর) বিকালে জামির্তা ইউনিয়নের পানিশাইল সামছুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, প্রত্যেকটি ভোটকেন্দ্রভিত্তিক কমিটি দ্রুত গঠন করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতায় আমি তা দ্রুত গঠন করতে সক্ষম হয়েছি। এ সময় তিনি সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় জামির্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম রাজুর সভাপতিত্বে ও জামির্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বিশেষ অতিথি সিঙ্গাইর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মিনহাজ উদ্দিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন, আইনবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রহুল আমিন এবং ২নং ওয়ার্ডের মেম্বার মোতালেব হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা