× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং!

পঞ্চগড় সংবাদদাতা

প্রকাশ : ২১ জুলাই ২০২২ ১৬:৫৯ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২২ ১৭:০০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

পঞ্চগড়ে সরকারি নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিক বিদ্যুতের লোডশেডিংয়ের নিয়ম মানা হচ্ছে না। প্রতি এক ঘন্টা বিরতিতে এক থেকে আধাঘন্টা ধরে চলছে বিদ্যুতের লোডশেডিং। মঙ্গলবার সকাল থেকে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এ চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ গ্রাহকরা। 

বিদ্যুৎবিভাগ জানায়, পঞ্চগড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুতের চাহিদা ৫৫ থেকে ৬০ মেগাওয়াট। বিপরীতে বরাদ্দ পাওয়া যায় ২৫ থেকে ২৬ মেগাওয়াট। এজন্য লোডশেডিং বেশি দিতে হচ্ছে। 

জেলা শহরের মসজিদ পাড়া মহল্লার কলেজ শিক্ষক কুদরত-ই-খোদা মুন বলেন, সকাল থেকে কয়েকদফা বিদ্যুতের লোডশেডিং দেওয়া হয়েছে। এলাকা ভিত্তিক লোডশেডিং এর কথা বলা হলেও এখানে সেই নিয়ম মানা হচ্ছে না। 

এ বিষয়ে পঞ্চগড় নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, সারা দেশের মতো আমরাও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি না। চাহিদামতো বিদ্যুতের বরাদ্দ না পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। এজন্য এক ঘন্টা পরপরই লোডশেডিং দিতে হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা