× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৬:৪৩ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১৬:৪৭ পিএম

আড়াইহাজারের পাঁচরুখীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো

আড়াইহাজারের পাঁচরুখীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবা ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হরতালের সমর্থনে মিছিল নিয়ে বের হওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপির নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট ও ছররা গুলিতে রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থল। এতে বিএনপির অন্তত ৫০ জন আহত হওয়ার দাবি করেছে দলটি।

রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আড়াইহাজারের তিনটি স্থানে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। এর মধ্যে উপজেলার পাঁচরুখীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ খান ভুঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পুলিশের গুলিতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম আজাদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুবদল নেতা মুছা সিরাজী, মীর মেহেদী হাসানসহ অন্তত ৫০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হয়েছেন।

একই দাবি করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, হরতাল সমর্থনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলি করে। এতে আমাদের কমপক্ষে ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জানা গেছে, সকালে পাঁচরুখীতে বিএনপির হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। এতে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বাঁধে। বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে। একপর্যায়ে নেতাকর্মীরা ওই স্থান থেকে সরে গিয়ে বান্টি ও পুরিন্দা এলাকায় মিছিল করে।

এদিকে নেতাকর্মীরা চলে যাওয়ার পর পুলিশ ও র‍্যাব পাঁচরুখীতে বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়িতে অভিযান চালায় বলে খবর পাওয়া যায়। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বাড়িঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন এই আজাদ।

তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর গুলি চালিয়েছে। আমাদের একাধিন নেতা গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে আমরা সেখান থেকে চলে গেলে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব আমার বাড়ি ঘিরে অভিযান চালায়। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। তারা বাড়িতে অবস্থান করা নারী ও শিশুদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, বিএনপি নেতারা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা শুরু করলে আমরা বাধা দেই। পরে তারা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জানতে চাইলে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিএনপি বিক্ষোভ মিছিল করে। সড়ক থেকে তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা